Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Saturday, December 30, 2023

চলে গেলেন ২১আগস্ট গ্রেনেড হামলায় আহত পুলিশ সদস্য নূর হোসেন

চলে গেলেন ২১আগস্ট গ্রেনেড হামলায় আহত পুলিশ সদস্য নূর হোসেন


এম. ইউসুফ: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত পুলিশ সদস্য নূর হোসেন স্ট্রোক জনিত কারণে গতকাল রাত ১.৩০ মিনিটি তার নিজ বাসায় ইন্তেকাল করেন।

২০০৪ সালে ২১আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে  বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হয়েছিল। সেই হামলায় ২৪জন নিহত ও প্রায় ৩শত লোক  আহত হয়েছিল। সেই সময় বিরোধী দলীয় নেত্রীর গান ম্যান হিসাবে উপস্থিত থেকে দু”পায়ে পিনস্টারের আঘাতে গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসা নিয়ে পূনরায় নিজ কর্মস্থলে যোগদার করেছিলো। পরে পিনস্টারের ব্যাথা অনুভব করলে চাকুরি ছেড়ে অবসর নেয়। চাকুরি ছেড়ে আওয়ামী রাজনীতে সক্রিয় কর্মী হিসাবে যুক্ত হন। গত ২৪ ডিসেম্বর স্ট্রোক জনিত কারণে  নিজ বাড়িতে স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে  মৃত্যুবরণ করেন।  

আজ বাদ যোহর ত্রিমোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পয়ারকান্দি করবস্থানে তাকে দাফন করা হয়। 


Tuesday, August 29, 2023

মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ সড়ক অবরোধ

মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ সড়ক অবরোধ

রিপন সারওয়ার, মুক্তাগাছা: 
ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে মুক্তাগাছা শহরের থানার সামনে আসাদের স্বজনরা প্রায় ২ঘন্টা ব্যাপি বিক্ষোভ প্রদর্শন করে। পরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান আসাদ হত্যায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের আশ্বাস দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ তারেক প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ তার বক্তব্যে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসাদ হত্যার প্রকৃত খুঁনিদের গ্রেফতার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি-জামায়ত থেকে আসা হাইব্রিড আওয়ামীলীগরা প্রকৃত আওয়ামীলীগকে ধ্বংস করছে বলেও তিনি বলেন।
উল্লেখ্য, সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে এক সাথে বসে চা পান করছিল। পৌনে ৯টার দিকে ১৫/২০জনের একদল যুবক চাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ অস্ত্রসস্ত্র নিয়ে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আসাদের দুই পা, হাত থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সাথে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Wednesday, August 23, 2023

মুক্তাগাছায় খাদ্যবন্ধব কর্মসূচির চাল ওজনে কম  ৩০ কেজির বস্তায় মিলেছে সাড়ে ২৩ কেজি

মুক্তাগাছায় খাদ্যবন্ধব কর্মসূচির চাল ওজনে কম ৩০ কেজির বস্তায় মিলেছে সাড়ে ২৩ কেজি


রিপন সারওয়ার: ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুবিধাভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ঘোগা ইউনিয়নে চাল বিতরণ স্থলে গিয়ে ঘটনার সত্য পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার উপজেলার ৭নং ঘোগা ইনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নিয়োগ প্রাপ্ত ডিলার মোঃ মিরাজ উদ্দিন ৫১৭ জন কার্ডধারী সুবিধাভোগিদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। এসময় ৩০ কেজি ওজনের চালের বস্তার প্রতিটিতে ওজনে কম দেয়ায় সুবিধাভোগিরা অভিযোগ করেন। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তিনজন ইউপি মেম্বারের উপস্থিতিতে চাল ওজন দিয়ে কম দেখতে পান। পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী ঘটনাস্থল ঘোগা ইউনিয়নের কালিকাপুর গাবগাছতলা মোড়ে গিয়ে অভিযোগের সত্যতা পান। 

এসময় ৩০কেজি ওজনের চালের বস্তা মেপে দেখা যায় একটিরও ওজন ঠিক নেই। কোনটি সাড়ে ২৩ কেজি, কোনটি ২৫ কেজি এবং সর্বোচ্চ সাড়ে ২৮ কেজি ওজনের বস্তা পাওয়া যায়। ততক্ষনে অধিকাংশ চাল বিতরণ হয়ে যায়। পরে যেসকল সুবিধাভোগি অবশিষ্ট ছিলেন তাদেরকে বস্তা ওজন দিয়ে কম থাকা চাল অন্য বস্তা খুলে পুরণ করে দেয়া হয়।

চাল বিতরণের দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার সবুজ মিয়া জানান, তারা এলএসডি গুদাম থেকে নিয়মানুযায়ী চালের বস্তা নিয়ে এসেছেন। এখন দেখছেন বস্তায় ওজন ঘাটতি রয়েছে। সবুজ দাবী করেন খাদ্যগুদাম থেকে তাদেরকে এমন কম দেওয়া হয়েছে। তাদেরকে ওই বস্তা আনতে বাধ্য করা হয়েছে।

সুবিধাভোগীরা জানান, প্রধানমন্ত্রী আমাদের সুবিধা চিন্তা করে কমদামে চালের ব্যবস্থা করেছেন, অথচ সেখানে এই গরীব মানুষের চালেও ওজনের কম দেয়া হয়। তারা এর তদন্তপূর্বক দায়ীদের বিচার দাবী করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী গুদামে কোন অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, ডিলারদেরকে তো ওজন দিয়ে চাল দেওয়া হয়। তারা সেখান থেকে আনার সময় সঠিকভাবে দেখে যার যার পরিমান বুঝে নেন। কাজেই কম দেয়ার বিষয়টির জন্য ডিলারই দায়ী। সব দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ওজনে কম দেয়ার অভিযোগের বিষয়টির সত্যতা মিলেছে। কাজেই সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে একই দিন উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে খাদ্যবান্ধন কর্মসূচির ২৪০ কেজি চাল পাচারের সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সেই চাল হতদরিদ্র ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।



Wednesday, August 16, 2023

মুক্তাগাছায় জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন

মুক্তাগাছায় জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন

রিপন সারওয়ার: মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা উপজেলা ও মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনি, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড প্রোগ্রাম অপারেশন জেনী মিল্ড্রেড ডি ক্রশ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, এপি ম্যানেজার ন¤্রতা হাউই প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রান্তিক পর্যায়ে সফলতা অর্জনকারী চার জন নারী তাদের সফলতার গল্প বলেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে দুই শতাধিক লিখিত গল্প নিয়ে সেখান থেকে ১৬ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ডভিশনের মাঠ পর্যায়ে কাজ করে প্রান্তিক মানুষের উন্নয়ন ও সফলতার গল্পগুলো গ্যালারিতে প্রদর্শিত হয়। প্রতিমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।




Thursday, July 27, 2023

গণশিক্ষায় শিক্ষিত লাল মিয়া শিক্ষার আলো ছড়াচ্ছে তার উদ্ভাবিত লাইব্রেরী রিক্সায়

গণশিক্ষায় শিক্ষিত লাল মিয়া শিক্ষার আলো ছড়াচ্ছে তার উদ্ভাবিত লাইব্রেরী রিক্সায়


রিপন সারওয়ার:
মুক্তাগাছায় গণশিক্ষায় শিক্ষিত লাল মিয়া শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার উদ্ভাবনী চিন্তায় যাত্রীবাহী রিক্সাকে বানিয়েছেন ‘লাইব্রেরী রিক্সা’। দাপিয়ে বেড়াচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেকপ্রান্ত। লাল মিয়ার উদ্ভাবিত ভিন্ন মডেলের লাইব্রেরী রিক্সাটি জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতুহলের সৃষ্টি করেছে।

উপজেলার কান্দিগাঁও এলাকার মৃত মমির আলীর পুত্র লাল মিয়া জীবিকা তাগিদে জীবনের প্রথম ভাগেই শুরু করেন বাঁশের নকশি সিলিং ও বাহারী ডিজাইনের বেড়া তৈরির কাজ। কিন্তু কালের বিবর্তনে বাঁশের নকশি সিলিং এর কাজ কমে যাওয়ায় জীবিকার তাগিদে শুরু করেন রিকশা চালানো। তবে দুই জনের বেশি যাত্রী ও মালামাল বহন করতে না পারায় উপার্জন কম হওয়ায় অধিক যাত্রী বহনের চিন্তা করতে করতে কেটে যায় দুই বছর। তারপর নিজ উদ্ভাবনী চিন্তায় সাধারণ অটো রিক্সাকে তৈরী করেছেন ভিন্ন মডেলের। সামনে ও পেছনে দুই দুই চার সিট ও ছাদের উপর চল্লিশ কেজি ওজনের মালামাল বহন করার ক্ষমতাসম্পন্ন যাত্রীবাহী ব্যাটারী চালিত অটো রিক্সা। রিক্সাটির দুই পাশে করেছেন বই রাখার ব্যবস্থা। এছাড়াও গরমে যাত্রীদের আরামের কথা চিন্তা করে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রিক্সার ছাদে লাগিয়েছেন বাঁশের তৈরি কারুকার্যময় নকশি সিলিং এবং রাতের যাত্রীদের বই পড়ার জন্য রয়েছে আলোর ব্যবস্থা। 


উপজেলা শহর ছাড়াও আশপাশের এলাকায় চলমান এ রিক্সাটি তার জীবিকা নির্বাহের পাশাপাশি জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে চলমান যাত্রীদের মাঝে। এতে যাত্রী সহ জনসাধারণের মাঝে আগ্রহ ও কৌতুহলের সৃষ্টি করেছে। কখনও দেখা যায় শহরের জ্যামে দাঁড়িয়ে থাকা রিক্সার যাত্রীরা বই পড়ছেন রিক্সায় বসেই, আবার জ্যাম কমলেই যাত্রী নিয়ে আপন গতিতে চলতে শুরু করে বিষয়টি আগ্রহের সৃষ্টি করায় কাছে এগিয়ে যেতে দেখা গেল এটি কোন ভ্রাম্যমান লাইব্রেরী নয় এটি একটি যাত্রীবাহী রিক্সা। রিকশাচালক তার উদ্ভাবনী চিন্তা থেকে যাত্রীবাহী রিকশাকে লাইব্রেরীতে পরিণত করেছে। ফলে যাত্রীরা গন্তব্যস্থলে পৌছানোর সাথে সাথে সময় পার করার জন্য পড়ছেন বই এতে প্রসারিত হচ্ছে জ্ঞানের পরিধি। অনেকেই বলছেন, লাল মিয়ার ভিন্ন ধরনের রিক্সায় যাত্রী পরিবহন ও সাথে বই রাখায় জ্ঞানের প্রসার সব মিলিয়ে নিজের রোজগার বৃদ্ধির এ উদ্যোগ নিঃসন্দেহে একটি অভিনব এবং অনুকরণীয় প্রযুক্তি।  

লাইব্রেরী রিক্সার চালক লাল মিয়া বলেন, বেশি যাত্রী বহন করার জন্য দুই ধাপে এ ব্যাটারী চালিত ভিন্ন মডেলের রিক্সাটি আমার মনমতো তৈরি করি। এলাকায় সাধারণ রিক্সার কোন অভাব নেই তাই একটু ব্যতিক্রমি চিন্তা করতে থাকি। তাছাড়া সাধারণ রিক্সায় দুই জনের বেশি যাত্রী বহন করা যায় না। অনেক সময় যাত্রী সংখ্যা তিন চার জন হলে গাড়িতে উঠতে চায়না আবার অনেকে বলে আরেকটা রিক্সা আসুক তারপর যাবো। তাই আমি আমার মতো করে রিক্সাটি তৈরি করেছি সাথে সাথে কিছু বইও রেখেছি যেন যাত্রীরা বই পড়তে পারে। আমার রিক্সা দেখলে এখন অনেকেই আগ্রহ করেই উঠতে চায়। ছাত্র-ছাত্রীরা আমার রিক্সায় উঠে অনেক আনন্দ পায়। আবার অনেক সময় বন্ধু-বান্ধবরা আনন্দের বসেও আমার রিক্সায় উঠে। এতে আমার আয় উপার্জন মুটামুটি ভালোই হচ্ছে। পরিবারের ভরনপোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ ভালোভাবেই চালাতে পারছি। এছাড়াও অনেকে মোবাইল করে গ্রামের বিয়ের যাত্রী বহন ও কোথাও বেড়াতে গেলে আমার গাড়ি ভাড়ায় নেন।

যাত্রী ইস্রাফিল আলম জানান, এ রিক্সায় চলাচলের সুবিধা হচ্ছে শহরে চলতে গিয়ে অনেক সময় জ্যামে বসে থাকতে হয়। অন্যান্য রিক্সায় সেই সময়টা খুবই বিরক্তি অনুভব করি। কিন্তু এ রিক্সায় সে বিরক্তিটা লাগে না কারণ বই পড়ে সময় পার করা যায়।

অনার্স পড়–য়া মোস্তাফিজুর রহমান বলেন, বন্ধুরা মিলে এ রিক্সায় চলাচলের মজাই আলাদা। একসাথে সবাই ঘুরতে যেতে পারি। তার পাশাপাশি ইচ্ছে হলেই বইগুলো নিয়ে পড়তে পারি। এতে বিনোদনের মাত্রা আরোও বেড়ে যায়। বইয়ের কিছু বিষয় নিয়েও বন্ধুদের মধ্যে আলোচনার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। 

একাধিক যাত্রীরা বলেন, রিক্সায় উঠে মুটামুটি ভালোই লাগছে। খোলামেলা আরামদায়ক বসার সীট তার উপর আবার বই পড়ার ব্যবস্থা। ভাড়াও বেশি নয় অন্যান্য সাধারণ রিক্সার মতোই। 


Monday, July 24, 2023

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা


রিপন সারওয়ার:নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনের রেখে মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপত্বি করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তরিকুল ইসলাম। সভায় মতবিনিময় করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষি, মাৎস্য খাদ্য ও ঔষুধ বিক্রেতা প্রতিনিধি ও সাংবাদিকগণ। 

মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই থেকে আগামী৩০ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, চাষিদের মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, বিশেষ পরামর্শ ও সেবা প্রদান। আগামী ৩০ জুলাই মৎস্য সপ্তাহ মূল্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে।


মুক্তাগাছায় কৃষকদের নিয়ে কৃষি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তাগাছায় কৃষকদের নিয়ে কৃষি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


রিপন সারওয়ার: ময়মনসিংহের মুক্তাগাছায় টেকসই, নিরাপদ, স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষে ‘কৃষি, কৃষক ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় কৃষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দাওগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা বিএডিসি উদ্যান কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ আসিফ ইকবাল ছাকী। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রকিবুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুন্নাহার মিতু, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, এসিআইয়ের কর্মকর্তা কৃষিবিদ আতিকুর রহমান, কৃষিবিদ গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা মোকাদ্দেস আলী মাস্টার ও ইউপি সদস্য বাবুল সম্রাট।

আলোচনা সভায় সরাসরি কৃষি উৎপাদনের সাথে সম্পৃক্ত দুই শতাধিক কৃষক ও কৃষাণি অংশ নেন। এতে কৃষকদের মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা চিহিৃত করণ ও এর থেকে উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কৃষিভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ি কৃষক-কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sunday, July 23, 2023

 মুক্তাগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তাগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রিপন সারওয়ার: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” শ্লোগানকে সামনে রেখে মুক্তাগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা রিয়াজ, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: নায়েব আলী খান, কৃষি অফিসার সেলিনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পশু পালন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো: শফিকুল ইসলাম আকন্দ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মজিদ আকন্দ, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তরুনী চন্দ্র প্রমুখ।

Monday, July 17, 2023

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়


রিপন সারওয়ার: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা ও মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুক্তাগাছা সাউথ এপির হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শিশু অধিকার, স্বাস্থ্য, পুষ্টিসহ ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে এক নজরে মুক্তাগাছা সাউথ এপির কার্যক্রম আলোকপাত করা হয়। বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কো-অর্ডিনেটর (কমিউনিকেশন, মিডিয়া এন্ড এক্সর্টারনাল এনগেজম্যান্ড) অবনী আলবার্ট রোজারিও, ওয়ার্ল্ডভিশনের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার নম্রতা হাউই, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, হেলাল উদ্দিন নয়ন প্রমুখ।

সভায় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বেলী ম্রং, দীপা রুলী দিও, সংবাদিক ফেরদৌস আলম, কাফি খান, এম ইউসুফ, মোফাজ্জল হোসাইন, রিপন সারওয়ার, তাজুল ইসলাম, মামুন আল গাইয়ুম, কামরুল হুদা আকন্দ বাবলু, মাহমুদুল হাসান রাজিব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।


Friday, July 14, 2023

মুক্তাগাছায় সুইডেনে রাষ্ট্রীয় মদদে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ সমাবেশ

মুক্তাগাছায় সুইডেনে রাষ্ট্রীয় মদদে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ সমাবেশ


রিপন সারওয়ার: সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পোড়ানের প্রতিবাদে মুক্তাগাছায় বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (১৪ জুন) দুপুরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যেগে মুক্তাগাছা বড় মসজিদ চত্তরে জুমুয়ার নামাজ শেষে এ সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন। 

মাওলানা আব্দুল ওয়াহহাব এর সভাপতিত্তে সিনিয়র সহসভাপতি মুফতি আকরাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র ঈদের দিনে সুইডেনের রাষ্ট্রীয় মদদে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পোড়ানের প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর অনুরোধ করেন। এছাড়াও সুইডেন সরকারকে উগ্রবাদীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়। এছাড়াও বক্তারা, বাংলাদেশের জাতীয় সংসদে বিশেষ অধিভেশন ডেকে নিন্দা প্রস্তাব গ্রহণ করা ও বাংলাদেশের সাথে সুইডেনের সমস্ত কুটনৈতিক সম্পর্ক বন্ধ করার আহবান জানান। 



এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর, সহসভাপতি মাওলানা মাহবুবুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, পৌর উপআলেমার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা জাকির হোসাইন মুকাররমী, মুফতি আমানুল্লাহ রাহমানী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, মুক্তাগাছা পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার প্রমুখ।

সমাবেশ শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা। মুনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব। 



 
 


Wednesday, July 12, 2023

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আব্দুল মজিদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আব্দুল মজিদ


রিপন সারওয়ার: ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মজিদ। গতকাল বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ হিসেবে পুরষ্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম ভূইয়াঁ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর পুলিশ সুপারসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

গত মে, ২০২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। তারই ধারাবাহিকতায় ৪ জেলার ৩৬ থানার মনমনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। 

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর সাথে কথা হলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলার সর্বমোট ৩৬টি থানার অভিন্ন মানদন্ডের আলোকে আমাকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ রেঞ্জ ও জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এছাড়া তিনি বলেন, মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের যাদের আন্তরিক প্রচেষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে। 


Thursday, June 22, 2023

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মুক্তাগাছার ওসি মো. আব্দুল মজিদ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মুক্তাগাছার ওসি মো. আব্দুল মজিদ


রিপন সারওয়ার: মে/২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ। এছাড়াও জঙ্গী গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতিসহ মাসিক অভিন্ন মানদন্ডে ১ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। মুক্তাগাছায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অসঙ্গতি নিরসনে 'জিরো ট্রলারেন্স' ঘোষণাসহ অনবদ্য ভূমিকা পালন করেন। তাই মুক্তাগাছা উপজেলার বিভিন্ন সমাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, বিভিন্ন অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষ অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ কে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, মে/২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে আমাকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয় সহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাদের। গত ২৯/১১/২২ তারিখে মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের ৫ম মাসের মধ্যেই এই সাফল্য অর্জিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের, যাদের আন্তরিক প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। পাশে থেকে পরামর্শ এবং উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাঁহাদের প্রতিও।




Wednesday, June 21, 2023

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকতা, ব্যবসায়ী ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকতা, ব্যবসায়ী ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



রিপন সারওয়ার:
 
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক আজ বুধবার সকাল ১১ টায় মো. শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহের সভাপতিত্তে মুক্তাগাছা থানা কম্পাউন্ডে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ব্যাংক কর্মকতা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অন্যান্য ব্যাংক কর্মকতা এবং বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গরুর হাটের ইজারাদার এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় গরুর হাটে যানজট নিরসনে গৃহীত প্রদক্ষেপ এবং জালটাকা সনাক্তে মেশিন স্থাপন করা হবে। এছাড়াও অন্যান্য গরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও আলোচনা হয়। 



Sunday, June 18, 2023

সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

 


অনলাইন ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আরও তিন আসামি রেজাউল করিম ও মনিরুজ্জামানকে ৪ দিন এবং জাকিরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আদালত মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৫ দিন, দুইজনকে ৪ দিন এবং একজনকে এক দিন করে রিমান্ড দিয়েছেন। আজ বিকেল থেকেই রিমান্ড শুরু হবে।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করেন। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবরে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

অক্টোবরে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 


অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অক্টোবর মাসে মেট্রোরেলের মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৮ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএমটিসিএল আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর পরিচালনা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে বলেন, আপনাদের এ ব্র্যান্ডিং সেমিনারে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ঢাকা মেট্রো এমআরটি আমাদের সবচেয়ে সফল প্রকল্পগুলোর একটি। এটি বাংলাদেশ-জাপানের পারস্পরিক বিশ্বাস-বন্ধুত্বের এক অনন্য উদাহরণ। ডিএমটিসিএলের প্রকৌশলীরা প্রত্যেক বছর জাপানে যেতে পারবেন, এছাড়া জাইকা থেকে সব ধরনের কারিগরি সহায়তাও অব্যাহত রাখা হবে। আপনাদের মতো ঢাকা আমারও খুব প্রিয় শহর। ঢাকার মতো এত জনবহুল শহরে এরকম প্রকল্প সম্পন্ন করা আসলেই চ্যালেঞ্জিং। ভবিষ্যতেও বাংলাদেশে জাইকার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমাকি মিনোওরি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ বাংলাদেশ-জাপানের আরেকটি যৌথ গুরুত্বপূর্ণ কার্যক্রম। এটি প্রমাণ করে যোগাযোগ খাতে জাপান-বাংলাদেশ কতটা অঙ্গাঙ্গীভাবে জড়িত। এটি ঢাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। এবং উইন-উইন সিচুয়েশনের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল


অনলাইন ডেস্ক:
 
১৪৪৪ হিজরী সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।    

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। 

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,  ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে মুক্তাগাছায় মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে মুক্তাগাছায় মানববন্ধন

মোঃ মাহমুদুল হাসান: জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। 

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, হেলাল উদ্দিন নয়ন, শফিক সরকার, ফেরদৌস আলম, মাহবুবুল আলম রতন, বজরং আগরওয়ালা, মুর্শেদ আলম খান লিটন, মাজাহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসাইন, ফরিদুল ইসলাম দুলাল, এম ইউসুফ,  রাশিদুল আলম শিমুল, মামুন আল গাইয়ুম, আসাদুজ্জামান তালুকদার, তাজুল ইসলাম, মিজানুর রহমান জুয়েল, কামরুল হুদা আকন্দ বাবলু, হোসাইন আহাম্মেদ সুলভ ও রিপন সারওয়ার।


Tuesday, June 13, 2023

মুক্তাগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

মুক্তাগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত


মোঃ মাহমুদুল হাসান: মুক্তাগাছায় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি(সনাক) মুক্তাগাছার সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সনাক সদস্য অধ্যাপক মুজাহিদুল ইসলাম, টিআইবির কর্মকর্তা মোঃ দেলোয়ার, ওয়াল্ডভিশন কর্মকর্তা মোঃ রাশেদ প্রমুখ।

পরে বন বিভাগের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
নারী-পুরুষ মিলে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি-চামারী করাই তাদের পেশা, আন্তঃজেলা চোর চক্রের এক নারী সদস্য গ্রেফতার

নারী-পুরুষ মিলে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি-চামারী করাই তাদের পেশা, আন্তঃজেলা চোর চক্রের এক নারী সদস্য গ্রেফতার



মোঃ মাহমুদুল হাসান: মুক্তাগাছায় অভিনব কায়দায় টাকা চুরির কয়েক ঘন্টা পরে আন্তঃজেলা চোর চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাশিদা বেগম নামের এক নারী ইসলাম ব্যাংক মুক্তাগাছা শাখা থেকে ৫৭ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে। শহরের তামাকপট্টি এলাকায় গেলে কয়েকজন নারী-পুরুষ মিলে ওই নারীর সাথে হেটে গিয়ে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। এক পর্যায়ে তাকে ঠেলা মেরে রাস্তায় ফেলে দিয়ে ঝগড়ার সৃষ্টি করে। পরে ওই নারীর ব্যাগে রাখা টাকা কৌশলে চুরি করে নিয়ে কেটে পরে তারা।

টের পেয়ে ওই নারী মুক্তাগাছায় থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ দায়ের করেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ তার অফিসার ফোর্স নিয়ে দ্রæত শহরে অভিযানে নামেন। কয়েক ঘন্টা পরে শহরের নাপিতখোলা মোড় এলাকা থেকে মমতাজ বেগম ওরফে ঝর্ণা বেগম(৬০) নামের এক নারীকে আটক করে। পরে তার কাছ থেকে চুরি যাওয়া ৫৭ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটক নারী জানায়, তার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার উত্তর চেলুপাড়া গ্রামে। তার স্বামীর মৃত চিনা বেপারী। তারা সংঘবন্ধভাবে দেশের বিভিন্ন জেলায় গিয়ে অভিনব কায়দায় চুরি করে থাকে। তাদের দলে বেশ কয়েকজন সদস্য জড়িত থাকে। দেশের বিভিন্ন নানা জেলায় ঘুরে ঘুরে চুরি-চামারি করাই তাদের পেশা বলেও সে জানায়। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, বুধবার তাকে ওই টাকা চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Wednesday, April 26, 2023

মুক্তাগাছায় ৬০ বছরেও মেলেনী পুকুর থেকে বাতাস বের হওয়ার রহস্য

মুক্তাগাছায় ৬০ বছরেও মেলেনী পুকুর থেকে বাতাস বের হওয়ার রহস্য


মোঃ মাহমুদুল হাসান: তিন পুরুষের দেখবাল করে আসা এক পুকুরের মাঝখান থেকে বুদ বুদ করে বের হচ্ছে বাতাস। ৬০ ছর ধরে দেখে আসা এই বাতাস মফিজ মুন্সীর মনে এখনো এক প্রশ্ন বোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, এটা প্রাকৃতিক গ্যাস, নাকি বাতাস?

মুক্তাগাছা উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নের ধর গ্রামে প্রায় ৫০ শতাংশের একটি পুকুরের কিছু অংশ থেকে বুদ বুদ করে বের হচ্ছে বাতাস। আর এই বাতাস বের হওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। দূরদূরান্ত থেকে দেখতে আসা দর্শনার্থীরা একই প্রশ্ন করেন এটা প্রাকৃতিক গ্যাস না বাতাস। মফিজ মুন্সী জানান, আমাদের তিন পুরুষের পুকুর এটা আমার দাদা নায়েব আলী মুন্সী দেশ বিভক্তির পর কোচবিহার থেকে এখানে আসেন, দাদার মৃত্যুর পর তার এক মাত্র সন্তান আমার বাবা কায়েদ আলী মুন্সী এই পুকুর দেখাশুনা করতেন, তার মৃত্যুর পর আমরা চার ভাই এখন এই পুকুর দেখাশোনা করছি। বাবার মুখে শুনেছি, বাবাও ছোটবেলা থেকেই এই বাতাস বের হওয়া দেখেছে আর আমরা তো ষাট বছর ধরেই দেখছি। মফিজ মুন্সীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন আমার বিয়ে হয়ে আসার পর থেকেই এটা দেখে আসছি। পুকুরে গোসলের সময় আমরা কেউ বাতাস বের হওয়া পাশে যেতাম না আজরের ভয়ে (অলৌকিক শক্তি) পুকুর সেচার পর মাটি কাটাছি তখনো দেখলাম ওই একই রকম বাতাস বের হচ্ছে এরপর থেকেই আর ভয় লাগে না। ধর গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, আমি ছোটবেলা থেকেই এ বাতাস বের হওয়া দেখে আসছি তবে এটা বাতাস না গ্যাস আল্লাহই জানেন, তবে সরকারি ভাবে পরিক্ষা করা হলে এর আসল রহস্য বেরিয়ে আসবে।