Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Monday, June 19, 2023

যুগোপযোগী ও মানসম্মাত শিক্ষাদানে কাজ করে যাচ্ছে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকরা । ছবিতে উজ্জল কুরআনের পাখিগুলো- দোয়া চেয়েছেন সকলের কাছে।

যুগোপযোগী ও মানসম্মাত শিক্ষাদানে কাজ করে যাচ্ছে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকরা । ছবিতে উজ্জল কুরআনের পাখিগুলো- দোয়া চেয়েছেন সকলের কাছে।


Collected from Facebook: 

মোঃ মাহমুদুল হাসানঃ সম্প্রতি মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কয়েকটি গ্রুপ ছবি ফেসবুক পোস্টে প্রকাশিত হয়। ছবিটি প্রকাশ করে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা কমিটির সদস্য মো. আরিফুল ইসলাম। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের নজর ও মন কেড়েছে। পোস্টটিতে লেখা হয়- 

"আলহামদুলিল্লাহ। মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা (তারাটি আরজাকান্দা) মাদ্রাসার শুরুটা ক্ষুদ্র পরিসরে হলেও বর্তমানে শিক্ষার মান বিবেচনায় অভিভাবক মহল প্রতিনিয়ত আকৃষ্ট হচ্ছে উক্ত প্রতিষ্ঠানে তাদের আদরের সন্তানদের ভর্তি করানোর জন্য। যার জন্য আবার নতুন করে নির্মিত হচ্ছে নতুন ভবন। ইনশাআল্লাহ এখান থেকেই হয়তবা একদিন শত শত হফেজ বেড়িয়ে আসবে। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল সকল কোরআনের পাখি ও শিক্ষকমন্ডলীর জন্য।" 


মুক্তাগাছা প্রতিদিনের পক্ষ হতে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও হাফেজ মাওলানা রবিউল ইসলামের কাছে ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে তারা জানান, আমরাও ফেসবুক পোস্টের লেখাগুলোর পক্ষেই। আমাদের মাদ্রাসাটি তারাটি আরজাকান্দা মিলনগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত। আমরা মাদ্রাসাটি ক্ষুদ্র পরিসরে শুরু করলেও যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদানে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে পড়াশুনার মান ভালো হওয়ায় অভিভাবকরা আকৃষ্ট হয়ে ও তাদের সন্তানদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করছেন। তাই আমরা মাদ্রাসার জন্য নতুন করে আরও একটি ভবন নির্মান করতেছি। আমাদের চাওয়া এই মাদরাসা থেকে শত শত হাফেজে কুরআন একদিন মাথায় পাগড়ী পরবেন-ইনশাআল্লাহ। তাই দেশের সকল মানুষের প্রতি আমাদের সকল তালেবে এলেম ও প্রতিষ্ঠানের জন্য দোয়ার দরখাস্ত রইল।  

মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা
ঠিকানা: তারাটি (আজরাকান্দা)মিলনগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে 
মুক্তাগাছা, ময়মনসিংহ।
যোগাযোগ: 01706-168580 


Sunday, June 18, 2023

ঢাকা বোর্ডে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, করা যাবে সংশোধনীও

ঢাকা বোর্ডে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, করা যাবে সংশোধনীও


অনলাইন ডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভাগ, বিষয়, ধর্ম, লিঙ্গ, ছবি ইত্যাদি সংশোধনসহ বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বিলম্ব ফি ব্যতীত ২৭/০৬/২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

২৭ জুনের পর কোনো অবস্থাতেই ওপরের বিভিন্ন ধরনের সংশোধন এবং বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

জাবির ভর্তি পরীক্ষা শুরু, ছাত্র-ছাত্রীদের আলাদা শিফট

জাবির ভর্তি পরীক্ষা শুরু, ছাত্র-ছাত্রীদের আলাদা শিফট

 


অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলো পরিদর্শন করেন। আজ আরও দুইটি ইউনিটের (সি ও সি-১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৩৬ জন ভর্তিচ্ছু।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর আলাদা আলাদা ছয়টি শিফটে পরীক্ষা হয়। এতে শিফটগুলোতে বৈষম্যের অভিযোগও আসে। তবে এবার সেটা কমাতে প্রথমবারের মতো আইবিএ ছাড়া বাকি অনুষদগুলোতে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ৬১ হাজার ৮৬৪টি, ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৪৬৯টি, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৪৪৫টি, ‘সি-১’ ইউনিটে ৫ হাজার ৬৫টি, ‘ডি’ ইউনিটে ৭৬ হাজার ৬৪টি, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৯৭টি এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩টি আবেদন জমা পড়েছে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডেইরি গেইট পর্যন্ত রিকশা চলাচল।

‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নর্থ সাউথের উপাচার্য ও ভিকারুননিসার শিক্ষক

‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নর্থ সাউথের উপাচার্য ও ভিকারুননিসার শিক্ষক


অনলাইন ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ফাতেমা জোহরা হক পেয়েছেন ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’।

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হক চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আমিরুল হক।  এছাড়া বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বাংলাদেশ চ্যাপ্টার) ও এফবিসিসিআই প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

প্রশংসিত ব্যবসা ও বিনোদন আইকনদের হাতে ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ তুলে দেওয়া হলেও এই অনুষ্ঠানে শিক্ষা-সাহিত্যে অবদান রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ফাতেমা জোহরা হককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন— শিক্ষা বিশেষজ্ঞ, উদ্যোক্তা, করপোরেট আইকন এবং চলচ্চিত্র ও টিভি মিডিয়ার সেলিব্রিটিরা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আতিকুল ইসলাম ও শিক্ষক ফাতেমা জোহরা  হক ছাড়াও বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, এফবিসিসআই ও বেঙ্গল ব্যাংকের ডিরেক্টর সিআইপি ড. জোশোদা জীবন দেব নাথ, বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, করপোরেট ট্রেইনার গোলাম সামদানী ডন, উপস্থাপক খায়রুল বাশার, রাজু আলীম, ফরিদা হোসেন ও  জয়শ্রী দাস।

Thursday, April 27, 2023

মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসায় ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসায় ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত



মোঃ মাহমুদুল হাসান: মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিঃ মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান।