Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Tuesday, September 19, 2023

মুক্তাগাছায় স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত

মুক্তাগাছায় স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত


রিপন সারওয়ার: উপজেলা পর্যায়ে সরকারী স্বাস্থ্য খাতে সচ্ছতা-জাবদিহিতা ও সেবার মান অধিকতর বৃদ্ধির লক্ষ্যে সেবাদাতা ও গ্রহীতার প্রশ্নত্তর (গণশুনানী) অনুষ্ঠিত হয়েছে।

(১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাহাবুবুল আলম রতন এর সভাপতিত্বে ও সনাকের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সরকারী স্বাস্থ্য খাতে সচ্ছতা-জাবদিহিতা ও সেবার মান অধিকতর বৃদ্ধির লক্ষ্যে সেবাদাতা ও গ্রহীতার প্রশ্নত্তর (গণশুনানী) অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেবাগ্রহীতারদের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ময়মনসিংহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, উপজেলা পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী সহ সনাক সদস্য, ইয়েস সদস্য, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ছাত্র-ছাত্রী,ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার সচেতন নাগরিক বৃন্দ।



Tuesday, August 29, 2023

মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ সড়ক অবরোধ

মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ সড়ক অবরোধ

রিপন সারওয়ার, মুক্তাগাছা: 
ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে মুক্তাগাছা শহরের থানার সামনে আসাদের স্বজনরা প্রায় ২ঘন্টা ব্যাপি বিক্ষোভ প্রদর্শন করে। পরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান আসাদ হত্যায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের আশ্বাস দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ তারেক প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ তার বক্তব্যে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসাদ হত্যার প্রকৃত খুঁনিদের গ্রেফতার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি-জামায়ত থেকে আসা হাইব্রিড আওয়ামীলীগরা প্রকৃত আওয়ামীলীগকে ধ্বংস করছে বলেও তিনি বলেন।
উল্লেখ্য, সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে এক সাথে বসে চা পান করছিল। পৌনে ৯টার দিকে ১৫/২০জনের একদল যুবক চাইনিজ কুড়াল, রড, হকিস্টিকসহ অস্ত্রসস্ত্র নিয়ে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা উপর্যুপুরি কুপিয়ে ও পিটিয়ে আসাদের দুই পা, হাত থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সাথে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Wednesday, August 23, 2023

মুক্তাগাছায় খাদ্যবন্ধব কর্মসূচির চাল ওজনে কম  ৩০ কেজির বস্তায় মিলেছে সাড়ে ২৩ কেজি

মুক্তাগাছায় খাদ্যবন্ধব কর্মসূচির চাল ওজনে কম ৩০ কেজির বস্তায় মিলেছে সাড়ে ২৩ কেজি


রিপন সারওয়ার: ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুবিধাভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ঘোগা ইউনিয়নে চাল বিতরণ স্থলে গিয়ে ঘটনার সত্য পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার উপজেলার ৭নং ঘোগা ইনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নিয়োগ প্রাপ্ত ডিলার মোঃ মিরাজ উদ্দিন ৫১৭ জন কার্ডধারী সুবিধাভোগিদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। এসময় ৩০ কেজি ওজনের চালের বস্তার প্রতিটিতে ওজনে কম দেয়ায় সুবিধাভোগিরা অভিযোগ করেন। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তিনজন ইউপি মেম্বারের উপস্থিতিতে চাল ওজন দিয়ে কম দেখতে পান। পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী ঘটনাস্থল ঘোগা ইউনিয়নের কালিকাপুর গাবগাছতলা মোড়ে গিয়ে অভিযোগের সত্যতা পান। 

এসময় ৩০কেজি ওজনের চালের বস্তা মেপে দেখা যায় একটিরও ওজন ঠিক নেই। কোনটি সাড়ে ২৩ কেজি, কোনটি ২৫ কেজি এবং সর্বোচ্চ সাড়ে ২৮ কেজি ওজনের বস্তা পাওয়া যায়। ততক্ষনে অধিকাংশ চাল বিতরণ হয়ে যায়। পরে যেসকল সুবিধাভোগি অবশিষ্ট ছিলেন তাদেরকে বস্তা ওজন দিয়ে কম থাকা চাল অন্য বস্তা খুলে পুরণ করে দেয়া হয়।

চাল বিতরণের দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার সবুজ মিয়া জানান, তারা এলএসডি গুদাম থেকে নিয়মানুযায়ী চালের বস্তা নিয়ে এসেছেন। এখন দেখছেন বস্তায় ওজন ঘাটতি রয়েছে। সবুজ দাবী করেন খাদ্যগুদাম থেকে তাদেরকে এমন কম দেওয়া হয়েছে। তাদেরকে ওই বস্তা আনতে বাধ্য করা হয়েছে।

সুবিধাভোগীরা জানান, প্রধানমন্ত্রী আমাদের সুবিধা চিন্তা করে কমদামে চালের ব্যবস্থা করেছেন, অথচ সেখানে এই গরীব মানুষের চালেও ওজনের কম দেয়া হয়। তারা এর তদন্তপূর্বক দায়ীদের বিচার দাবী করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী গুদামে কোন অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, ডিলারদেরকে তো ওজন দিয়ে চাল দেওয়া হয়। তারা সেখান থেকে আনার সময় সঠিকভাবে দেখে যার যার পরিমান বুঝে নেন। কাজেই কম দেয়ার বিষয়টির জন্য ডিলারই দায়ী। সব দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ওজনে কম দেয়ার অভিযোগের বিষয়টির সত্যতা মিলেছে। কাজেই সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে একই দিন উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে খাদ্যবান্ধন কর্মসূচির ২৪০ কেজি চাল পাচারের সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সেই চাল হতদরিদ্র ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।



Wednesday, August 16, 2023

মুক্তাগাছায় জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন

মুক্তাগাছায় জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন

রিপন সারওয়ার: মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা উপজেলা ও মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনি, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড প্রোগ্রাম অপারেশন জেনী মিল্ড্রেড ডি ক্রশ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, এপি ম্যানেজার ন¤্রতা হাউই প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রান্তিক পর্যায়ে সফলতা অর্জনকারী চার জন নারী তাদের সফলতার গল্প বলেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে দুই শতাধিক লিখিত গল্প নিয়ে সেখান থেকে ১৬ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ডভিশনের মাঠ পর্যায়ে কাজ করে প্রান্তিক মানুষের উন্নয়ন ও সফলতার গল্পগুলো গ্যালারিতে প্রদর্শিত হয়। প্রতিমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।




Monday, July 24, 2023

মুক্তাগাছায় কৃষকদের নিয়ে কৃষি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তাগাছায় কৃষকদের নিয়ে কৃষি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


রিপন সারওয়ার: ময়মনসিংহের মুক্তাগাছায় টেকসই, নিরাপদ, স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষে ‘কৃষি, কৃষক ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় কৃষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দাওগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা বিএডিসি উদ্যান কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ আসিফ ইকবাল ছাকী। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রকিবুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুন্নাহার মিতু, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, এসিআইয়ের কর্মকর্তা কৃষিবিদ আতিকুর রহমান, কৃষিবিদ গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা মোকাদ্দেস আলী মাস্টার ও ইউপি সদস্য বাবুল সম্রাট।

আলোচনা সভায় সরাসরি কৃষি উৎপাদনের সাথে সম্পৃক্ত দুই শতাধিক কৃষক ও কৃষাণি অংশ নেন। এতে কৃষকদের মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা চিহিৃত করণ ও এর থেকে উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কৃষিভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ি কৃষক-কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sunday, July 23, 2023

 মুক্তাগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তাগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রিপন সারওয়ার: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” শ্লোগানকে সামনে রেখে মুক্তাগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুমানা রিয়াজ, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: নায়েব আলী খান, কৃষি অফিসার সেলিনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পশু পালন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো: শফিকুল ইসলাম আকন্দ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মজিদ আকন্দ, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তরুনী চন্দ্র প্রমুখ।

Wednesday, July 12, 2023

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আব্দুল মজিদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আব্দুল মজিদ


রিপন সারওয়ার: ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মজিদ। গতকাল বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ হিসেবে পুরষ্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম ভূইয়াঁ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর পুলিশ সুপারসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

গত মে, ২০২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। তারই ধারাবাহিকতায় ৪ জেলার ৩৬ থানার মনমনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। 

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর সাথে কথা হলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলার সর্বমোট ৩৬টি থানার অভিন্ন মানদন্ডের আলোকে আমাকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ রেঞ্জ ও জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এছাড়া তিনি বলেন, মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের যাদের আন্তরিক প্রচেষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে। 


Sunday, June 25, 2023

রাজনীতির নেশায়ই বিয়ে করা হয়নি সাঈদ নেতার

রাজনীতির নেশায়ই বিয়ে করা হয়নি সাঈদ নেতার


Collected from Facebook:
জীবনভর দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছি। জনকল্যাণে ব্যয় করেছি জীবনের সবটুকু সময়। রাজনীতির নেশায়ই কেটে গেল জীবন ও যৌবন। আমার কর্মেগুনেই জনতার মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি বলেই জীবন-যৌবনে বিয়ে, সংসার ও সন্তানের চিন্তা বা প্রয়োজন মনেকরি নি।

গতকাল বিকেলে নিজ বাড়িতে একান্ত আলাপ চারিতায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ি”র এস.এম আবু সাঈদ ওরফে সাঈদ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, আমি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ও প্রত্যক্ষ অংশগ্রহণ করেও আমার ভগ্যে জোটেনি বীর উপাধি।

তিনি আক্ষেপ করে আরও বলেন, দীর্ঘ নয় মাস ধরে রাইফেলসহ বিভিন্ন এলাকায় পাক-হানাদার বাহিনী ও রাজাকারদের প্রতিহত করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছি। এরপরও অজ্ঞাত কারণে মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম উঠেনি।

এস. এম. আবু সাঈদ ১৯৫৪ সালের ৬জানুয়ারি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের সৈয়দ আহম্মদ মুন্সি ও সফুরন নেছার ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে পোড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয় ১৯৬৭ সালে তিনি ঐ স্কুল থেকেই ৫ম শ্রেনি পাশ করেন। পরে তিনি ১৯৭৩ সালে স্থানীয় কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে তিনি মধুপুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও রাজনীতি, মামলা-হামলার কারণে পড়াশুনা আর চালিয়ে যেতে পারিনি।

এস. এম. আবু সাঈদ ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের সাথে জড়িত। পরে জাতীয় কৃষকলীগের ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা শাখার সদস্য এবং মুক্তাগাছা উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। পরবর্তীকালে তিনি রাজনীতির মাঠ থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে নিজের জন্য অল্প কিছু সম্পদ রেখে বাকি সবটুকু জমি-জমা মসজিদ ও মাদ্রাসার নামে দিয়েছেন এবং তার প্রতিষ্ঠিত তালিমুল কোরআন এতিমখানা ও মাদ্রাসা এবং গায়েনবাড়ি ৫তলা বিশিষ্ট জামে মসজিদের প্রতিষ্ঠা করে তার খেদমত করছেন।

বর্তমানে তিনি বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে বসে দিন কাটাচ্ছেন। জোসনা নামের এক মহিলা বিগত ৪০বছর যাবৎ তার রান্না সহ দেখাশুনা করছেন।

সূত্র: ফেসবুক। Abdul Zobber https://www.facebook.com/az241239

Thursday, June 22, 2023

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মুক্তাগাছার ওসি মো. আব্দুল মজিদ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মুক্তাগাছার ওসি মো. আব্দুল মজিদ


রিপন সারওয়ার: মে/২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ। এছাড়াও জঙ্গী গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতিসহ মাসিক অভিন্ন মানদন্ডে ১ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। মুক্তাগাছায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অসঙ্গতি নিরসনে 'জিরো ট্রলারেন্স' ঘোষণাসহ অনবদ্য ভূমিকা পালন করেন। তাই মুক্তাগাছা উপজেলার বিভিন্ন সমাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, বিভিন্ন অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষ অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ কে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, মে/২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে আমাকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয় সহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাদের। গত ২৯/১১/২২ তারিখে মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের ৫ম মাসের মধ্যেই এই সাফল্য অর্জিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের, যাদের আন্তরিক প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। পাশে থেকে পরামর্শ এবং উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাঁহাদের প্রতিও।




Wednesday, June 21, 2023

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকতা, ব্যবসায়ী ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকতা, ব্যবসায়ী ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



রিপন সারওয়ার:
 
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক আজ বুধবার সকাল ১১ টায় মো. শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহের সভাপতিত্তে মুক্তাগাছা থানা কম্পাউন্ডে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ব্যাংক কর্মকতা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অন্যান্য ব্যাংক কর্মকতা এবং বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গরুর হাটের ইজারাদার এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় গরুর হাটে যানজট নিরসনে গৃহীত প্রদক্ষেপ এবং জালটাকা সনাক্তে মেশিন স্থাপন করা হবে। এছাড়াও অন্যান্য গরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও আলোচনা হয়। 



Monday, June 19, 2023

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত


মোঃ মাহমুদুল হাসান: মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপির বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার স্থানীয় নন্দিবাড়ির জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। কর্মশালায় অতিথি ও আয়োজক হিসেবে অন্যান্যের মধ্যে অংশ নেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেল যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু আক্তার হোসেন খোকা, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মার্সেল রংদী, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, শান্তনা রানী ঘোষ, বিশ্বজিত কুমার সাহা, বেলি ম্রং, দীপারুলী ডিও, টিটু হাচ্ছা প্রমুখ।

কর্মশালায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন। দুই দিন ব্যাপী কর্মশালায় গত এক বছরের কাজ পর্যালোচনা ও আগামীর কর্মপরিকল্পণা নির্ধারণ নিয়ে নানা কার্যক্রম করা হয়।


Sunday, June 18, 2023

অক্টোবরে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

অক্টোবরে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 


অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অক্টোবর মাসে মেট্রোরেলের মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৮ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএমটিসিএল আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর পরিচালনা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে বলেন, আপনাদের এ ব্র্যান্ডিং সেমিনারে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ঢাকা মেট্রো এমআরটি আমাদের সবচেয়ে সফল প্রকল্পগুলোর একটি। এটি বাংলাদেশ-জাপানের পারস্পরিক বিশ্বাস-বন্ধুত্বের এক অনন্য উদাহরণ। ডিএমটিসিএলের প্রকৌশলীরা প্রত্যেক বছর জাপানে যেতে পারবেন, এছাড়া জাইকা থেকে সব ধরনের কারিগরি সহায়তাও অব্যাহত রাখা হবে। আপনাদের মতো ঢাকা আমারও খুব প্রিয় শহর। ঢাকার মতো এত জনবহুল শহরে এরকম প্রকল্প সম্পন্ন করা আসলেই চ্যালেঞ্জিং। ভবিষ্যতেও বাংলাদেশে জাইকার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমাকি মিনোওরি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ বাংলাদেশ-জাপানের আরেকটি যৌথ গুরুত্বপূর্ণ কার্যক্রম। এটি প্রমাণ করে যোগাযোগ খাতে জাপান-বাংলাদেশ কতটা অঙ্গাঙ্গীভাবে জড়িত। এটি ঢাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। এবং উইন-উইন সিচুয়েশনের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল


অনলাইন ডেস্ক:
 
১৪৪৪ হিজরী সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।    

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। 

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,  ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিকল্প নেই

জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিকল্প নেই


অনলাইন ডেস্ক:
 জৈব জ্বালানি ব্যবহারে নির্গত বিষাক্ত গ্যাস বায়ুর গুণগত মান নষ্ট করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই জ্বালানি নিরাপত্তার পাশাপাশি নির্মল বায়ু নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তি প্রসারের কোনো বিকল্প নেই।

আজ শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে 'নির্মল বায়ু এবং জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তির প্রসার' বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে সহ-আয়োজক ছিল পরিবেশ উদ্যোগ, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বৈঠকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্বালানি গবেষণা কেন্দ্রের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানির অপার সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস হিসেবে সৌর ও বায়ু বিদ্যুৎকে সঠিক গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন সম্ভব বলে বিশ্বাস করতে হবে। সেই সাথে এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করতে হবে সম্মিলিতভাবে।

ক্যাপস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, নির্মল বায়ু মানুষের অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ঢাকার বাসিন্দারা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা হলে সবার জন্য নির্মল বায়ু এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

টেকসই নবায়নযোগ্য জ্বালানির অভাব এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণ গুলোর মধ্যে ৭০ শতাংশ দায়ী জীবাশ্ম জ্বালানি। এ বিষয়ে সকল পর্যায়ে সচেতন হতে হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপ-পরিচালক মঞ্জু মারীয়া পালমা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার এগিয়ে আসা উচিত।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও টেকসই জ্বালানি নিরাপত্তার পাশাপাশি নির্মল বায়ু নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তি প্রসারের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে।

সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় জ্বালানি নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে বলে মনে করেন বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোটের (বিএনসিএ) সদস্য সচিব ও সেভ আওয়ার সি এর মহাসচিব মুহাম্মদ আনোয়ারুল হক।

তিনি বলেন, প্রাণ প্রকৃতি রক্ষায় নবায়নযোগ্য শক্তির প্রসার জরুরি। উপকূলীয় এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহমুদা ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুধু বিদ্যুৎ খাতে নয়, পরিবহনেও এর প্রসার ঘটাতে হবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পিআইবির পরিচালক (এডমিন) মো. জাকির হোসেন, আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মাদ মামুন মিয়া, ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট এর মোহন কুমার দাস, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা পারভীন প্রমুখ।