Monday, December 11, 2023

মুক্তাগাছায় বিষ প্রয়োগে গরু হত্যার চেষ্টা

মুক্তাগাছায় বিষ প্রয়োগে গরু হত্যার চেষ্টা

 

রিপন সারওয়ার : মুক্তাগাছার মানকোন ইউনিয়নের চর আধপাখিয়া গ্রামের সুজন মন্ডল ও রুহুল আমীন নামে দুই কৃষকের গরুর খাবার চারিতে বিষ প্রয়োগ করে গরু হত্যার চেষ্টা করে অজ্ঞাত দুবৃত্তরা।  সুজন মন্ডল ও রুহুল আমীনের গোয়ালঘরে গরুর খাবারের চারিতে রবিবার দিবাগত রাতে কে বা কাহারা গরুর খাবারে বিষ প্রয়োগ করে রাখে। সকালে গরুকে খাবার দিতে গিয়ে কৃষকরা বিষের গন্ধ পেয়ে বিষ প্রয়োগ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন। পরে স্থানীয় লোকজনদের বিষয়টি জানালে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। গরু কিছু খাবার খাওয়ার ফলে গরুর অসুস্থ হওয়ার লক্ষণ দেখে স্থানীয় পশু চিকিৎসক এনে গরু দুইটিকে চিকিৎসা দেওয়া হয়  


এ ব্যাপারে কৃষক সুজন মন্ডল জানান, আমি গরুর খামার করে একটু সচ্ছলভাবে চলছি দেখে কিছু লোক ঈর্ষান্বিত হয়ে আমার ক্ষতি করার জন্য এ কাজ করতে পারে। আমি অনুসন্ধান করছি কে এমন কাজ করতে পারে। আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ইতিপূর্বেও আমার পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করা হয়েছে। 

Wednesday, November 22, 2023

মুক্তাগাছায় মেয়রের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ব্র্যাকের সভা

মুক্তাগাছায় মেয়রের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ব্র্যাকের সভা


স্টাফ রিপোর্টার: মুক্তাগাছায় পৌর সভার মেয়রের সাথে  ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক  সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়। পৌরসভা পরিষদের সভা কক্ষে আজ সকাল ১১টায়  পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

ব্র্যাক এর সেলিপ কর্মকর্তা পূর্ণিমা সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশ করেন প্যানেল মেয়র ছাইফুজ্জামান দুদু, পৌর সচিব মোঃ ইউনুছ আলী, কাউন্সিলর মোঃ ছাইফুল ইসলাম, আবুল কালাম, মির্জ হানিফ, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, ফাতেমা খাতুন, কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী শফিউল্লাহ আকন্দ, অনুষ্ঠানে  আলেম, কাজী, পুরোহিত ও ধর্মীয় নেতাগন, সাংবাদিক  উপস্থিত ছিলেন ।

বক্তরা বাল্যবিবাহ রোধে গণ নাটক,উঠান বৈঠক ও  সামাজিক আন্দোলনের মাধ্যামে জনগনকে সচেনতা সৃষ্টি  করতে  মতামত প্রকাশ করেন। বাল্যবিবাহের  কূ-ফল সস্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


মুক্তাগাছায় স্বাস্থ্য সুরক্ষায় যত্নবান হওয়ার কর্মশালা অনুষ্ঠিত

মুক্তাগাছায় স্বাস্থ্য সুরক্ষায় যত্নবান হওয়ার কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের নিজের প্রতি যত্নবান ও অন্যকে যত্নবান হওয়ার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালা  বুধবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা খিলগাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভার্নিংবডির সভাপতি বিশিষ্ট সাংবাদিক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা। সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার খ,ম আব্দুল গণি। এতে আলোচনা করেন মাদ্রাসার শিক্ষক রফিকুল আলম মানিক, সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, আব্দুর রউফ, শিক্ষিকা মোমতাহিনা প্রমুখ। আলোচকবৃন্দ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিবিশেষ যত্নবান ও অপরের প্রতি যত্নবান হওয়ার পরামর্শদেন। কর্মশালায় ছাত্র, ছাত্রী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


Tuesday, November 21, 2023

মুক্তাগাছায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্রাকের সমন্বয় সভা অনুষ্ঠিত

মুক্তাগাছায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্রাকের সমন্বয় সভা অনুষ্ঠিত


এম. ইউসুফ, মুক্তাগাছা: মুক্তাগাছায় ব্রাক এর আয়োজনে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

ব্রাক এর জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) রোমানা রিয়াজ, ওসি তদন্ত মোঃ চাঁদ মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনাজ্জামান, ৩নং তারাটি ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, ৭ ঘোগা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মহাবিদ্যালয়ের প্রভাষক সেলিম সরকার, ব্রাক এর দায়িত্ব প্রাপ্ত অফিসার পূর্ণিমা সরকার, সাংবাদিক এম ইউসুফ প্রমুখ।

এ সময় আলেম, কাজী, পুরোহিত ও ধর্মীয় নেতাগন উপস্থিত ছিলেন।

বক্তরা বাল্যবিবাহ রোধে গণ নাটক, উঠান বৈঠক ও  সামাজিক আন্দোলনের মাধ্যামে জনগনকে সচেনতা সৃষ্টি করতে মতামত প্রকাশ করেন। 


Thursday, November 16, 2023

দ্বাদশ সংসদ নির্বাচন: দেশে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ

দ্বাদশ সংসদ নির্বাচন: দেশে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ


রিপন সারওয়ার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই নির্বাচনে প্রতিদন্দ্বিতার লক্ষ্যে দেশের প্রথম কোন প্রার্থী হিসেবে এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। 

তিনি বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম লুৎফর রহমানের কার্যালয়ে গিয়ে তার নিকট থেকে এমপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।

বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থী আব্দুল হাই আকন্দ নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা শারমিন সুলতানা জানান, বিকাল সোয়া তিনটার দিকে আব্দুল হাই আকন্দ এমপি পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি বলেন, জানা মতে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে এখন পর্যন্ত তিনিই একমাত্র মনোনয়নপত্র সংগ্রহকারী।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম লুৎফর রহমান মনোনয়নপত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ(বৃহস্পতিবার) থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনই একটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। সেটি সংগ্রহ করেছেন আব্দুল হাই আকন্দ। তিনি বলেন, জানা মতে এবারের নির্বাচনে এটিই সারা দেশের প্রথম মনোনয়নপত্র বিতরণ।

মনোনয়নপত্র সংগ্রহকারী মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন, ‘জনগণের চাহিদা অনুযায়ী এবারের নির্বাচনে অংশ গ্রহনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যেই মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনই এমপি পদে মনোনয়ন সংগ্রহ করেছি।’ তিনি বলেন, যতদূর জানি আমিই সারা দেশে প্রথম মনোনয়নপত্র সংগ্রহকারী। 

 

Wednesday, November 15, 2023

মুক্তাগাছায় দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের হত্যা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত

মুক্তাগাছায় দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের হত্যা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত


রিপন সারওয়ার: মুক্তাগাছায় বিএনপি জামায়াত জোটের দেশব্যাপী হত্যা, সন্ত্রাস অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা ৬টায় মোঃ তারেকের নেতৃত্বে মুক্তাগাছার তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শান্তি মিছিল পৌর শহরের আটানী বাজার হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শান্তি মিছিলের পূর্বে উপজেলা শ্রমীক লীগের আয়োজনে বাঙ্গালীর স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার বিজয় যাত্রায় লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা আটানী বাজার ছোট মসজিদ মোড়ে ৫৮তম উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি পুত্র মোঃ তারেক। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তারেক বলেন, জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে ও স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। আর মাত্র কয়েক ঘন্টা পরেই তফসিল ঘোষণা করা হবে। এর পরই শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা জনমত যাচাই বাছাই করে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত জননেতাকে মনোনয়ন দিবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী হিসেবে অংশ গ্রহণ করতে প্রতিটি মানুষের সমর্থনে এবং প্রচারণায় অংশগ্রহণের আহŸান জানান তিনি। তিনি সুস্পষ্ট ভাবে ঘোষণা করেন দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না। আমার আপনাদের নেত্রী ভুল মানুষকে মনোনয়ন দিবেন না। অবশ্যই সঠিক মানুষকে মনোনয়ন দিবেন। 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবে আমি তার হয়েই মাঠে কাজ করব। কোন ক্রমেই তিনি দলের বাহির থেকে নির্বাচন করবেন না। জননেত্রীর কাছে তিনি উদার্ত আহবান জানান জনমত যাচাই করে মনোনয় দেওয়ার জন্য। 

উঠান বৈঠকে মুক্তাগাছা উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিক মামুনুর রশীদ মুন এর সভাপতিত্বে ও ২নং বড়গ্রাম ইউনিয়ের ৮নং ওয়ার্ড সহসভাপতি ফয়জুর রহমান সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ১০নং খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম নিপু, মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বোরহান, উপজেলা উলামা লীগের সভাপতি কাজি মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বিটুল, সাবেক পৌর তাতীলীগের সদস্য সচিব মাহমুদুল হাসান বাবু ত্যাগী আলীগ সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


মুক্তাগাছা কুমারগাতা ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের ১৮ লক্ষ ১৪ হাজার টাকা ফেরত গেল বঞ্চিত হলো অতিদরিদ্র শ্রমিক

মুক্তাগাছা কুমারগাতা ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের ১৮ লক্ষ ১৪ হাজার টাকা ফেরত গেল বঞ্চিত হলো অতিদরিদ্র শ্রমিক


স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতা (৩৬ দিন) কর্মসূচী ২য় পর্যায়ে সরকারের বরাদ্দ পাওয়া, ১৮ লক্ষ ১৪ হাজার ৪শত টাকা ফেরত গেল বঞ্চিত হলো অতিদরিদ্র শ্রমিক ব্যাহত হলো  গ্রামের অবকাঠামো উন্নয়ন।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরের (দ্বিতীয় পর্যায়) অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের আওতায় দৈনিক ৪০০ টাকা মজুরি হারে ৩৬ দিনের কর্মসূচীতে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ১৪০ জন উপকারভোগীর অনুকূলে ১৭ লক্ষ ২৮ হাজার টাকা যার মোট টাকার শত করা ৫পাস্টেন  হারে নন ওয়েজ কস্টসহ ১৮লক্ষ ১৪ হাজার ৪শত টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। গত ১০/০৪/২০২৩ ইং তারিখ হতে শুরু করে ০৭/০৬/২০২৩ ইং তারিখে শেষ হওয়ার কথা থাকলেও কুমারগাতা ইউনিয়নে তা বাস্তবায়িত হয়নি। এ জন্য ইউপি চেয়ারম্যান আকবর আলীর গাফিলতিকেই দায়ী করছেন প্রকল্প বাস্তবায়ন অফিস ও সুধী মহল।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর রকিবুল হক জানান, ৪নং কুমারগাতা ইউপি চেয়ারম্যান আকবর আলীকে আমরা প্রকল্প ও লেবার তালিকা চেয়ে চিঠিসহ  মৌখিকভাবে বার বার তাগিদ দেওয়া হলেও তিনি কোন কর্ণপাত করেননি। প্রকল্পের  মেয়াদ শেষ হওয়ায় আমরা টাকা ফেরত পাঠাতে বাধ্য হয়েছি। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানাযায়,ইউপি সদস্যদের সাথে চেয়ারম্যানের সম্বন্বয়হীনতা অভাবে প্রকল্পটি ফেরত গিয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান সাথে কথা হলে তিনি বলেন, প্রকল্পের কাগজপত্র জমা ও লেবারের তালিকা দেওয়ার জন্য তাগিত দিলে  তিনি জমা দেননি। পরে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি বলেন, কুমারগাতা ইউনিয়নে কাজ করার মতো তেমন কোন জায়গা নেই ।

৪নং কুমারগাতা ইউপি চেয়ারম্যান আকবর আলীর সাথে স¦াক্ষাত করে কথা বললে তিনি জানান, কর্মসৃজন কর্মসূচীর প্রকল্পের টাকা ফেরত যাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, সঠিক সময়রে মধ্যে প্রকল্প দিতে পারিনি। আমার এলাকায় মৎস্য চাষ  বেশি থাকায় মাটি পাওয়া যায়নি বিধায় প্রকল্প দিতে পারিনি।

ইউপি সদস্য শামীম আহমেদ এর সাথে মঠোফোনে কথা হলে তিনি জানান, আমাদের ইউনিয়নে ব্যাপক মৎস্য চাষের কারণে মাটির সমস্যা থাকায় প্রকল্প দেওয়া হয়নি।

ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, বর্ষা মৌসুম থাকায় মাটি পাওয়া যায়নি তার মধ্যে এলাকার লোকজন তাদের জায়গা থেকে মাটি দিতে চায়না তাই আমার ওয়ার্ডে কোন কাজ করানো হয়নি।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা খাতুন পলি জানান, গাফলতির কারণে প্রকল্প জমা দেওয়া সম্ভব হয়নি।  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক লেবার জানান, আমরা গত কর্মসৃজনে কাজ করেছি  শুনলাম আবার কাজ এসেছে অন্যান্য ইউনিয়নে  কাজ হচ্ছে শুনে মেম্বার/চেয়ারম্যান এর কাছে গিয়েছিলাম তারা পরে  কাজ হবে  বলে আমাদের তাড়িয়ে দিয়েছে। এখন আমরা শুনতে পারলাম আমাদের কাজের টাকা চেয়ারম্যান সাহেব ফেরত পাঠিয়েছে। আমাদের চেয়ারম্যান তো সপ্তাহে দুই দিনের থাকে। শুক্র ও শনিবার ইউনিয়ন পরিষদে থাকে বাকি সময় থাকে ঢাকায়।